নতুন অ্যাকাউন্টে ৬ মাস প্রো — ফ্রি

টংখাতায় নতুন অ্যাকাউন্ট খুললে প্রো সুবিধাগুলো প্রথম ৬ মাস এমনিতেই চালু হয়ে যায়। কার্ড লাগে না, কিছু কিনতে হয় না, কোথাও কোড বসাতে হয় না।

অ্যাপ খুললেই চালু — আলাদা কিছু করতে হয় না

এই ৬ মাসে বাড়তি যা পাচ্ছেন

ক্লাউড ব্যাকআপ, একাধিক ফোনে সিঙ্ক আর দিন-বন্ধ — এগুলো এমনিতেই ফ্রি, সবসময়ের জন্য। প্রো এর সাথে যোগ করে:

  • আনলিমিটেড PDF রিপোর্ট — ব্র্যান্ডিং ফুটার ছাড়া
  • এজেন্ট হিসাব
  • পুরো মাসিক রিপোর্ট, ক্যাটাগরি-হিসাব ও শীর্ষ কাস্টমার
  • “সবাইকে তাগাদা” — একসাথে সব কাস্টমারকে
  • ব্যাকআপের সময় নিজে বেছে নেওয়া
  • ২টির বেশি ব্যবসা, ৩টির বেশি চালু ঋণ
  • ৫ জনের বেশি কাস্টমার কানেক্ট
  • পুরো বিক্রির গ্রাফ আর সব থিম
  • অগ্রাধিকার সাপোর্ট

প্রথম দিনে এই তিনটা করে ফেলুন

  1. দোকানের নাম দিয়ে খাতা চালু করুন। নাম আর দোকানের ধরন — এটুকুই যথেষ্ট, বাকিটা পরে যোগ করা যায়।
  2. যাদের কাছে বাকি আছে তাদের তুলে নিন। শুধু নাম দিলেই একজনের খাতা তৈরি হয়ে যায়; ফোন নম্বর ঐচ্ছিক। নম্বর দিলে পরে তাগাদার মেসেজ পাঠানো সহজ হয়।
  3. দিনের শেষে “দিন বন্ধ” করুন। হাতে কত নগদ আছে মিলিয়ে নিলে পরের দিন ওই টাকা দিয়েই শুরু হয় — গরমিল থাকলে তখনই ধরা পড়ে।

৬ মাস শেষ হলে কী হয়

হিসাব কোথাও যায় না, অ্যাপও বন্ধ হয় না। দোকানের রোজকার কাজটা ফ্রিতেই চলতে থাকে — যত খুশি কাস্টমার, যত খুশি লেনদেন, ক্লাউড ব্যাকআপ, একাধিক ফোনে সিঙ্ক, ক্যাশবক্স আর দিন বন্ধ, সবই।

শুধু প্রো-র বাড়তি অংশগুলো আবার সীমার মধ্যে ফিরে আসে — মাসে ৩টি PDF, ২টি দোকান, ৩টি চালু ঋণ, ৫ জন কাস্টমার কানেক্ট আর ৩০ দিনের গ্রাফ।

আরও জানতে

আপনার প্ল্যানের আসল মেয়াদ কত তারিখ পর্যন্ত, সেটা আমার অ্যাকাউন্ট পাতায় দেখা যায়।

কিছু আটকে গেলে লিখুন — [email protected]